কোনো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মতামত 63 views

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হচ্ছে।’

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং নির্বাচনের আগে সব অস্ত্রই উদ্ধার করা সম্ভব হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কোনো সুযোগ নেই।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে, তবে বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হবে। অন্যদিকে আলুর দাম অতিরিক্ত কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Leave a Comment