কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

০ মতামত 42 views

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটকেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে। যারা ব্যালট বাক্স দখল বা অস্ত্রের শক্তিতে জেতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থাকলে দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ এবার দেখবে।”

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে কমিশন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সিইসি জানান, ৭৭ হাজারের বেশি জনবল কাজে লাগিয়ে বাড়ি বাড়ি যাচাই-বাছাই করা হয়েছে। মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave a Comment