খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

০ মতামত 39 views

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস জানায়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

Leave a Comment