আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

০ মতামত 44 views

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—চাঁদ দেখা কমিটি দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

Leave a Comment