দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

০ মতামত 63 views

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগ ও বদলির তালিকা হলো—

  • পটুয়াখালী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী
  • কুষ্টিয়া : পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন
  • খুলনা : কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান
  • কুড়িগ্রাম : মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ
  • মেহেরপুর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম
  • নেত্রকোনা : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং সরকারের বিশেষ কর্মসূচি ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করেন।

Leave a Comment