মৌলভীবাজারে আইনজীবীর উপর হামলার চেষ্টা

০ মতামত 138 views

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন কালেঙ্গা গ্রামে গতকাল রোববার আনুমানিক রাত ৯ টার দিকে মৌলভীবাজার জেলা বারের এডভোকেট বিল্লাল হোসেনের উপর হামলা ও ঘরের জিনিসপত্র ভাংচুর করে দুবৃত্তরা। এলাকাবাসীর উপস্হিতিতে তিনি রক্ষা পান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল কবির মামলার দায়েরের কথা নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গত ৬ এপ্রিল মৌলভীবাজার বারের আইনজীবী সুজন মিয়াকে দূর্বৃত্তরা নৃশংসভাবে পৌরসভার সামনে হত্যা করা হয়। হত্যার বিচারকাজ আদালতে চলমান রয়েছে । এব্যাপারে আইনজীবী বিল্লাল হোসেনসহ জেলা বারের সকল আইনজীবীগন আসামীগনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Leave a Comment