মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ

০ মতামত 116 views

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার শহরের যানযট মুক্ত করার লক্ষ্যে ব্যাটারিচালিত অটোরিকশা শহরের প্রধান সড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ সুপার বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে। এছাড়া, রেজিস্ট্রেশনবিহীন/ON TEST সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

Leave a Comment