চূড়ান্ত তালিকা প্রকাশ: ডাকসু নির্বাচনে মোট প্রার্থী ৪৭১

০ মতামত 35 views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী, তিনটি প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৮৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া সম্পাদকীয় পদে প্রার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য।

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন
  • আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন
  • ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন
  • ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন
  • সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। ১৩টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২১৭ জন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনোনয়ন জমাদান পর্ব শেষে ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সবমিলিয়ে মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।

Leave a Comment