জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, শিগগির প্রকাশ করবে ইসি

০ মতামত 38 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এ রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

বুধবার (২৭ আগস্ট) তিনি সাংবাদিকদের বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।”

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রবিবার রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন। এরও আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

ইতিমধ্যে ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকছে—ভোটার হালনাগাদ, ভোটকেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রণয়ন, আইন সংস্কার, নির্বাচনী উপকরণ ক্রয়সহ নানা কার্যক্রম।

Leave a Comment