নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি গণঅধিকার পরিষদের

০ মতামত 31 views

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঘোষণা অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন—বিশেষ করে ছাত্র, যুব, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, “শান্তিপূর্ণভাবে আয়োজিত এ বিক্ষোভের মাধ্যমে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হবে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Leave a Comment