মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী:
- ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ১,৭৫,৭৮৮ টাকা দরে,
- ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৬৭,৭৯৮ টাকা,
- ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৪৩,৮২৮ টাকা,
- আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,১৯,০৪২ টাকা।
এর আগে সোমবার পর্যন্ত (১ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ১,৭৪,৩১৮ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়,
“স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সেই অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”