মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই চলবে: ওসমান হাদি

০ মতামত 37 views

ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে সম্প্রতি নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওসমান হাদি লিখেছেন, “মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন দখলদারদের আগ্রাসনও থাকবে। সুতরাং, কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে এ মাটির সন্তানেরা লড়াই চালিয়েই যাবে। আমাদের হত্যা করলেও এই লড়াই কোনোদিন বন্ধ হবে না।”

তিনি আরও বলেন, “ওরা এক আবরারকে হত্যা করলে এ জমিনে জন্ম নেয় লক্ষ আবরার। আমি না থাকলেও আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ যুগ ধরে স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই আজাদির সন্তানেরা। নিরাপত্তার কারণে আমাদের সংগ্রাম ব্যাহত হবে না। মাতৃভূমিকে আমরা মদিনার মতো ভালোবাসি, তাই ষড়যন্ত্র বা হত্যার হুমকিতে দমে যাব না।”

পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে সাহস ও সততার দোয়া চান। লিখেন, “হে পরাক্রমশালী আল্লাহ, আমাদের ভীরুতা ও অসততা থেকে রক্ষা করো। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্যই জন্মেছি। লড়াই চলবেই। ইনকিলাব জিন্দাবাদ।”

Leave a Comment