মাধবপুরের আন্দিউড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও র‌্যালি অনুষ্ঠিত

০ মতামত 45 views

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আন্দিউড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহ-সভাপতি মোঃ ছাদেক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোনাব্বির হোসেন রেজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য ও ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান আতিকি এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উদযাপন কমিটির উপদেষ্টা মোত্তাকিন চৌধুরী, ক্যাশিয়ার সাইফুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি আব্দুল হামিদ তালুকদার, সদস্য শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিকেলে আন্দিউড়া চকবাজার থেকে জশনে জুলুসটি শুরু হয়ে পূর্ব আন্দিউড়া হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে আন্দিউড়া শাহী ঈদগাহ মাঠে এসে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

Leave a Comment