ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম

০ মতামত 34 views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ভোট দেওয়ার পর তিনি অভিযোগ করেন, ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যাতে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সারা দেশে ইতিবাচক বার্তা পৌঁছাক। আমরা সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই। আর যারা আচরণবিধি ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি।”

Leave a Comment