তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেন। এতে বিমান চলাচলও বন্ধ হয়ে যায়।
অশান্ত পরিস্থিতির মধ্যে স্থানীয় নেতারা ও সেনাপ্রধানের আহ্বানে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।
এদিকে, সহিংসতা ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।