ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। এরপর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।
ডাকসুতে মোট ২৮টি পদ রয়েছে। এর মধ্যে তিনটি শীর্ষপদ— সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)। এছাড়া রয়েছে ১২টি সম্পাদকীয় এবং ১৩টি সদস্যপদ।
এবারের নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
শীর্ষপদে বিজয়ীরা:
- সহসভাপতি (ভিপি): সাদিক কায়েম (ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
- সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
- সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
সম্পাদকীয় পদে বিজয়ীরা:
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
- কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
- আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
- সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
- মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ