যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মতামত 32 views

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, যারা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“রাস্তায় অবরোধ সৃষ্টি করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। আজকের মধ্যেই যদি সমাধান না হয়, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।”

তিনি জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক নির্বাচন, আসন্ন উৎসব, পুলিশের প্রস্তুতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষ করে পূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা নির্ধারণ ঘিরে উদ্ভূত পরিস্থিতিও আলোচনায় এসেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে কোনো দাবি আদায় করা যাবে না।”

Leave a Comment