বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

০ মতামত 27 views

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রযুক্তিনির্ভর ও সহজ করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচিত হবে।”

সিইসি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট রেজিস্ট্রেশনের পাশাপাশি ব্যালট গ্রহণ ও প্রেরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

Leave a Comment