নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৩ কেজি ৮০০ গ্রামের বিশাল আকৃতির একটি রানি ইলিশ মাছ ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জন জেলে নিয়ে আক্তার মাঝি পাঁচ দিন আগে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। পরে মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের মানুষ ভিড় জমায় মাছটি এক নজর দেখার জন্য।
পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মাছটি ব্যবসায়ী এনায়েত বেপারী ১২ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন। মাছটির দাম দাঁড়ায় প্রতি কেজিতে ১,৬০০ টাকার বেশি।