জুলাই সনদের জন্য তফসিলের আগেই গণভোট চাইছে জামায়াত

০ মতামত 42 views

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন ঘোষণা (তফসিল) ঘোষণার আগেই গণভোট হওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে তিনি এ কথা জানান।

গণভোটের সম্ভাব্য সময় সম্পর্কে প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, “জনগণ গণভোটে অভ্যস্ত না। আমরা মনে করি, এটি যাতে জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যায় না ফেলে—নভেম্বর অথবা ডিসেম্বরেই করা যায়। তফসিলের আগেও এটি করা সম্ভব। গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকেও কোনো বাধা থাকবে না। জনগণকে জটিল অবস্থায় বা ‘মহাপরীক্ষা’‑তে না ফেলে সহজভাবে এগোনো উচিত — এতে আমরা বাঁচব, দেশও বাঁচবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যাই, তাহলে সেটিই সবচেয়ে গ্রহণযোগ্য হবে। একে কোনোভাবে চ্যালেঞ্জ করা টিকে উঠবে না এবং পার্লামেন্টও এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না।”

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা এতে ছাড় দেব।”

Leave a Comment