ধর্মকে হাতিয়ার করে একটি চক্র সমাজে বিভাজন সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করে দিতে চায়। একাত্তরের বীরদের ত্যাগ ও আত্মোৎসর্গ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে যেমন ২৪-এর ঘটনার মতোই ভুলে যাওয়া সম্ভব নয়, তেমনি ১৯৭১-এর ত্যাগও ভোলার নয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, একটি চক্র আজও পাকিস্তানি হানাদারদের মানসিকতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সঙ্গে আপস করা কোনো দেশপ্রেমিক নাগরিকের পক্ষেই সম্ভব নয়।