ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন — বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল সরকারের প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান,এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী ” বেগম খালেদা জিয়া ” ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সাবেক প্রধানমন্ত্রী, ” বেগম খালেদা জিয়া “বাংলাদেশের রাজনীতিতে এক স্মরণীয় অধ্যায়ের সূচনায় ছিলেন। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি তিন দফায় পালন করেন এবং দেশের আর্থসামাজিক ও গণতান্ত্রিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক ক্ষেত্রে নানা সংকট, দমন-পীড়ন ও প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ” বেগম খালেদা জিয়া ” তাঁর দলের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি নিষ্ঠা দিয়ে আজকের বাংলাদেশের একটি অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম ” খালেদা জিয়ার “, পাশে ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ” তারেক রহমান, ” যিনি দীর্ঘ প্রতিক্ষার পর দেশ প্রত্যাবর্তন করেছিলেন এবং গত কয়েকদিন ধরে মায়ের শারীরিক অবস্থার তদারকিতে ছিলেন। পরিবার, অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ” বেগম খালেদা জিয়ার ” শেষ সময়ের সঙ্গে থাকায় এই সময়ে মানবিক ও পারিবারিক সাহচর্য বজায় রেখেছেন।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়ার ” মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে গভীর সমবেদনা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ” বেগম খালেদা জিয়া ” ছিলেন শুধু একটি রাজনৈতিক দল বা সরকার প্রধান নন — তিনি ছিলেন এক জীবন্ত প্রতীক, যিনি নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক দৃঢ়তা ও সংগ্রামের অধ্যায়ের মাধ্যমে দেশের ইতিহাসে নিজস্ব জায়গা তৈরি করেছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রথম আলোকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, সাবেক প্রধানমন্ত্রী ” বেগম খালেদা জিয়া ” সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।
শোকাহত সমর্থক, নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর ব্যক্তিগত চরিত্র, নেতৃত্বগুণ এবং সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই শোকাবহ মুহূর্তে তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর ভূমিকা ও সংগ্রামের গল্প আগামী প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণা হিসেবে গড়ে উঠবে।
খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


